নবাবগঞ্জে নৌকাবাইচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ইছামতী নদীতে গতকাল শুক্রবার নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে আয়োজিত এ নৌকাবাইচে ছোট-বড় ১৫টি নৌকা অংশ নেয়। প্রতিটি বড় নৌকায় ছিলেন ৪০-৫০ জন মাঝি। আর ছোট নৌকায় মাঝি ছিলেন ১৫-৩০ জন। নৌকাবাইচ দেখতে ইছামতীর দুই পাড়ে ছিল হাজারো দর্শনার্থীর ভিড়।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সালমা ইসলাম। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবসায়ী নাসির উদ্দিন, মাসুদ মোল্লা প্রমুখ।