নবাবগঞ্জে পতাকা দিবস আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ ১ এপ্রিল ঢাকার নবাবগঞ্জে পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের ১ এপ্রিল নবাবগঞ্জ ঐতিহাসিক মাঠে (বর্তমান নবাবগঞ্জ পাইলট মডেল উচ্চমাধ্যমিক বিদ্যালয় মাঠ) পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের সংগঠক তৎকালীন গণপরিষদ সদস্য আবু মোহামঞ্চদ সুবেদ আলী। সে সময় মুক্তিকামী মানুষের উপস্থিতিতে পাকিস্তানি পতাকা পুড়িয়ে বাংলাদেশের মানচিত্রখচিত লাল-সবুজ পতাকা উড়িয়ে ফাঁকা গুলি ছুড়ে আঞ্চলিক মুক্তিযুদ্ধ শুরু করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ সকাল ১০টায় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধা র্যালি ও আলোচনা সভা হবে।