নবাবগঞ্জে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামে গতকাল সোমবার দুই দল গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয় বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। এলাকাবাসী জানান, মাদক ব্যবসার প্রতিবাদ করায় গতকাল সকাল ১০টার দিকে মাহমুদ প্রিন্স (২২) নামের এক ব্যবসায়ীর ওপর মাদক ব্যবসায়ীরা হামলা চালান। তাঁরা অস্ত্র দেখিয়ে প্রিন্সের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেন। এদিকে এ ঘটনার জের ধরে বেলা ১১টার দিকে গোবিন্দপুর বাজারে প্রিন্সের পক্ষের লোকজন ও মাদক ব্যবসায়ীরা রামদা, চাপাতি ও লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেয়।