নবাবগঞ্জে পূজা উদ্যাপন পরিষদের সমেঞ্চলন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এ স্লোগানে ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের উপজেলা সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার আগলা ইউনিয়ন পরিষদের হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সমেঞ্চলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নিতাই চাঁদ তালুকদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের ঢাকা বিভাগের যুগ্ম সাধারণ সম্পাদক ভাস্কর কান্তি চৌধুরী। সম্মেলনে বক্তারা বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। সামনে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তাঁরা আশা করছেন, আগের মতোই ভ্রাতৃত্ব বজায় রেখে অন্য ধর্মাবলম্বীরা তাঁদের উৎসব সার্থক করতে সহযোগিতা করবেন।