নবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে প্রতিমন্ত্রী আবদুল মান্নান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান। গতকাল মঙ্গলবার সকাল থেকে তিনি উপজেলার পাঁচটি ইউনিয়নের পূজামণ্ডপ পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। জননেত্রী শেখ হাসিনা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টাকারীদের কঠোরহস্তে দমন করার নির্দেশ দিয়েছেন।প্রতিমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়া, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক শওকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রেজাউর রহমান, তাজুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদ নবাবগঞ্জ উপজেলার সভাপতি নিতাই চাঁদ তালুকদার প্রমুখ।