নবাবগঞ্জে প্রথমবার নবান্ন ও পিঠা উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে প্রথমবারের মতো নবান্ন ও পিঠা উৎসব উদযাপন হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ তাঁর বাসভবন চত্বরে এ উৎসবের আয়োজন করেন।
ইউএনও বজলুর রশীদ বলেন, সীতারকোট, আশুড়ার বিল, শালবনসহ বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থাপনায় সমৃদ্ধ নবাবগঞ্জ। মাস খানেক আগে এখানে যোগদানের পর জানতে পারেন, উপজেলাটিতে কখনো বাঙালি সংস্কৃতির অন্যতম উৎসব নবান্ন উদ্যাপিত হয়নি। তাই তিনি এ উৎসবের আয়োজন করেন।
উৎসবে অতিথিদের নতুন ধানের ক্ষির, পায়েসসহ বিভিন্ন ধরনের পিঠা খাওয়ানো হয়। উৎসবে স্থানীয় সাংসদ শিবলী সাদিক উপস্থিত ছিলেন।