নবাবগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দোহার উপজেলার দক্ষিণ জয়পাড়ায় আবদুল আজিজ নামের গ্রিসপ্রবাসী এক ব্যক্তির জমি জবরদখলের অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্র জানায়, আজিজের ভিটেবাড়ি দখল করে গত মঙ্গলবার মাটি কেটে নেন আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় আবদুল আজিজের ছেলে সোহান মাহমুদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি অভিযোগ করেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে তাঁর পৈতৃক সম্পত্তি জবরদখল করে মাটি কেটে নিয়েছেন আলমগীর।যোগাযোগ করা হলে আলমগীর দাবি করেন, এটি সরকারি খাসজমি। তিনি তা বন্দোবস্ত নিয়েছেন। তবে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্রনাথ রায় জানান, ওই জমি খাস জমির অংশ কি না জানি না। তবে আলমগীর হোসেন নামের কাউকে এ ধরনের কোনো জমি বন্দোবস্ত দেওয়া হয়নি।দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, আদালতের দেওয়া নোটিশের ভিত্তিতে পুলিশ ওই জমিতে মাটি কাটা বন্ধ করে দিয়েছে। কেউ শান্তিশৃঙ্খলা ভঙ্গ করতে চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।