নবাবগঞ্জে প্রবাসীর স্ত্রীকে হত্যারঅভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গত বৃহস্পতিবার রাতে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম চায়না আক্তার (২৮)।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার রায়পুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে শফিকুল ইসলামের সঙ্গে ১০ বছর আগে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার সাড়ারিয়া গ্রামের তছিম উদ্দিনের মেয়ে চায়না আক্তারের বিয়ে হয়। শফিকুল স্ত্রী ও দুই সন্তানকে বাড়িতে রেখে দুবাই থাকেন। গতকাল সকালে শ্বশুরবাড়ির লোকজন বাড়ির আড়ার সঙ্গে চায়নার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে নবাবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার মিটফোর্ড হাসপাতালে পাঠায়।

চায়নার বড় ভাই আফজাল হোসেন অভিযোগ করেন, বিয়ের পর থেকেই তাঁর বোনকে শ্বশুরবাড়ির লোকজন নির্যাতন করতেন। তাঁরাই গলাটিপে হত্যার পর তাঁর বোনের লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছেন।

এ বিষয়ে চায়নার শ্বশুর আফসার উদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।