নবাবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন পালন করেছে উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। গতকাল শনিবার দুপুরে দোহার নবাবগঞ্জ কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ। আলোচনা সভায় বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাইফুল ইসলাম প্রমুখ।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি