নবাবগঞ্জে বজ্রপাতে আদিবাসী এক নারীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল রোববার দুপুরে বজ্রপাতে মানতি হাসদা (৪৫) নামে আদিবাসী এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুশদহ ইউনিয়নের খালিদপুর গ্রামের চুরচুর মার্ডির স্ত্রী। এলাকাবাসী জানিয়েছেন, দুপুরে নিজের বাড়িতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মৃত্যু হয় মানতি হাসদার। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বজ্রপাতে ওই নারীর মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।