নবাবগঞ্জে বাবার হাতে ছেলে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় জয়নাল পারমানিক (৬০) নামের এক ব্যক্তির কুড়ালের বাঁটের আঘাতে তাঁর পালিত ছেলে মাহিদুল ইসলামের (২০) মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম চুড়াইন গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পুলিশ সূত্রের ভাষ্যমতে, রাতে দেরি করে বাড়ি ফেরা নিয়ে শুক্রবার দিবাগত রাতে জয়নাল পারমানিকের সঙ্গে মাহিদুলের বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জয়নাল কুড়ালের বাঁট দিয়ে ছেলে মাহিদুলের মাথায় আঘাত করেন। রাত তিনটার দিকে চিৎকার শুনে পাশের ঘরে থাকা জয়নালের ভায়রা কামাল বেপারী ও তাঁর স্ত্রী নাসিমা বেগম ছুটে আসেন। তাঁরা মাহিদুলকে রক্তাক্ত অবস্থায় বিছানার ওপর দেখতে পান। পরে স্থানীয় লোকজন মাহিদুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ভোর সাড়ে চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।এ ঘটনায় জয়নাল পারমানিকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কামাল বেপারী। ঘটনার পর থেকে জয়নাল পলাতক।নাসিমা বেগম বলেন, ইদানীং মাহিদুল মাদক সেবন করে গভীর রাতে বাড়ি ফিরতেন। এ নিয়ে প্রায়ই বাবা-ছেলের মধ্যে বাগিবতণ্ডা হতো।মাহিদুলের খালাতো ভাই মো. সিরাজ বলেন, ‘প্রতিবেশীরা প্রায়ই মাহিদুলের নামে খালুর কাছে নালিশ করত।’নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাসুদ করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।