নবাবগঞ্জে বাসচাপায় এক স্কুলছাত্র নিহত আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-বান্দুরা সড়কের নবাবগঞ্জ বাজারসংলগ্ন কাশিমপুরে গতকাল শুক্রবার বিকেলে বাসচাপায় শুরগাঁ প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে ওই স্কুলের আরও তিন ছাত্র। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি আটক করে ভাঙচুর করেছে। বিক্ষুব্ধ জনতা দুর্ঘটনার প্রতিবাদে ওই সড়ক অবরোধ করে রাখে। এতে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।নিহত শহীদুল ইসলাম (১১) শুরগাঁ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম আইয়ুব আলী। নিহত ও আহত ছাত্রদের বাড়ি নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের শুরগাঁ গ্রামে। আহত ছাত্ররা হলো—মো. ইয়াসিন (১০), ইয়ামিন হোসেন (৯) ও ইমন হোসেন (১১)।