নবাবগঞ্জে বাড়িতে ডাকাতি, আহত ৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জের চকোরিয়া গ্রামে সুরুজ মিয়া নামের এক ব্যক্তির বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে গৃহকর্তাসহ তিনজন আহত হন। ডাকাতির শিকার পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত একটার দিকে ১৫-২০ জন ডাকাত দরজা ভেঙে সুরুজ মিয়ার বাড়িতে ঢোকে। তারা প্রথমে গৃহবধূ রেহানাকে (৩৫) শাবল দিয়ে আঘাত করে। পরে অস্ত্রের মুখে বাড়ির অন্য সদস্যদের জিমিঞ্চ করে বিভিন্ন কক্ষের আলমারি ও লকার থেকে স্বর্ণালংকার ও টাকা লুট করে। সুরুজ মিয়া দাবি করেন, তাঁর বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, ছয় লাখ টাকাসহ ৩৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে। নবাবগঞ্জ থানার এসআই মঞ্জুর মোর্শেদ বলেন, ডাকাতদের আটক করতে ও মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।