নবাবগঞ্জে বিএনপির আহ্বায়কসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষের ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক খন্দকার আবু আশফাকসহ দলের ৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।জানা গেছে, হামলা, মারপিট ও গাড়ি ভাঙচুরের অভিযোগে গত রোববার রাতে নবাবগঞ্জ থানায় মামলা করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক। তিনি সাবেক সাংসদ ও বিএনপির ঢাকা জেলা শাখার সভাপতি আবদুল মান্নানের সমর্থক।নবাবগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত সাপেক্ষে আসামিদের গ্রেপ্তার করা হবে।গত শনিবার একই স্থানে সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে নবাবগঞ্জের নিমতলা এলাকায় আশফাক পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে মান্নানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষে ২৫ জন আহত হন। আবদুল মান্নানের গাড়ি ভাঙচুর করা হয়।