নবাবগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান স্বাধীনতা দিবসে গতকাল সোমবার ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল বেলা ১১টার দিকে নবাবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে নেতা-কর্মীরা নবাবগঞ্জ বাজার দলীয় কার্যালয় থেকে মিছিল বের করেন। অন্যদিকে উপজেলার শুরগঞ্জ বাজারে দলীয় কার্যালয়ের সামনে সভা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান-সমর্থিত নেতা-কর্মীরা। মিছিলটি ওই সভার সামনে এলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।এ ব্যাপারে আশফাক অংশের নেতা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইফতেখার আল ফারুকী বলেন, তাঁদের মিছিল শুরগঞ্জ বাজারে পৌঁছলে ওই সভা থেকে উসকানিমূলক বক্তব্য দিলে নেতা-কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়লে তাঁদের পাঁচ-ছয়জন নেতা-কর্মী আহত হন।মান্নান অংশের নবাবগঞ্জ উপজেলা সভাপতি আবেদ হোসেন বলেন, তাঁদের শান্তিপূর্ণ সভা চলার সময় মিছিল থেকে তাঁদের কার্যালয়ের পাশের একটি দোকানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আহত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।