নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল গ্রামে গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাছে উঠে কাঠলিচু পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাকিব (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত শাকিব উপজেলার যন্ত্রাইল গ্রামের নাসির উদ্দিনের ছেলে।হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার যন্ত্রাইল গ্রামে গাছে উঠে কাঠলিচু পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাকিব নিচে পড়ে যায়। স্বজনেরা আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।