নবাবগঞ্জে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রায় ২০০ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। উপজেলার দিঘীরপাড় কল্যাণ পরিষদ গতকাল শুক্রবার বেলা ১১টায় দিঘীরপাড় প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চিকিৎসা-শিবিরের আয়োজন করে। এতে শিশু, গাইনি, চর্ম, ডায়বেটিস, হূদেরাগসহ বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসক স্থানীয় লোকজনকে সেবা দেন।এ উপলক্ষে চিকিৎসক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ওবায়দুর রহমান, প্রকৌশলী সিরাজ উদ্দিন হায়দার, হূদেরাগ বিশেষজ্ঞ জালাল উদ্দিন, কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এরশাদ আল মামুন, কোষাধ্যক্ষ হারুনুর রশিদ প্রমুখ।