নবাবগঞ্জে বিস্ফোরকসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার তাশুল্যা বাংলাবাজারের একটি দর্জির দোকান থেকে গতকাল রোববার প্রায় আধা কেজি বিস্ফোরকসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের সদস্যরা।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জামশা গ্রামের মো. নুরুদ্দিন (৫৪), নবাবগঞ্জ উপজেলার মহব্বতপুর গ্রামের হজরত আলী (৪৫) ও বাগমারা গ্রামের মো. ফরহাদ হোসেন (৫২)। তাঁদের নবাবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, দেশের বিভিন্ন স্থানে এ ধরনের বিস্ফোরকদ্রব্য তাঁরা বিক্রি করে থাকেন। সূত্র জানায়, অভিযানের বিষয়টি টের পেয়ে দোকানের মালিক লালমুদ্দিন পালিয়ে যান। এলাকাবাসী বলছে, লালমুদ্দিনের দোকানে মাঝেমধ্যে অপরিচিত লোকজনকে দেখা যেত। এলাকাবাসীর ধারণা, লালমুদ্দিনের সঙ্গে হয়তো জঙ্গিদের যোগাযোগ রয়েছে।র‌্যাবের এএসপি মিলন মাহমুদ জানান, র‌্যাব বাদী হয়ে ওই তিন ব্যক্তির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করেছে।