নবাবগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়েছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সজল আহমেদ (২৮) নামে এক আসবাবপত্র ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়েছে সন্ত্রাসীরা। শনিবার উপজেলা সদরের কাশিমপুর কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত আটটা পর্যন্ত তাঁর জ্ঞান ফেরেনি। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে উপজেলা সদরের নিজ দোকান থেকে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা সজলকে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। পরে সংজ্ঞাহীন অবস্থায় তাঁকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। পথচারীরা তাঁকে মৃত ভেবে আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ মামলা করেনি। ঘটনা তদন্তের জন্য একজন উপপরিদর্শককে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।