প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার অদূরে নবাবগঞ্জের পাড়াগ্রামে গত শনিবার ব্যাংক এশিয়ার ৭৯তম শাখার কার্যক্রম শুরু হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আ. রউফ চৌধুরী এ নতুন শাখার উদ্বোধন করেন। ব্যাংকের বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান শাহ মো. নুরুল আলম, নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান, ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসেন এবং দুই উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম ও মো. আরফান আলী এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।