নবাবগঞ্জে ব্যাবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার কালীগঙ্গা নদীপারের সরকারি খাসজমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে গতকাল রোববার ভ্রাম্যমাণ আদালত একজনকে আটক করে ১০ মাসের জেল ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন। সাজা পাওয়া জাহিদুর রহমানের (৩৮) গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রামে।ওই অভিযানের নেতৃত্ব দেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজীজ হায়দার ভূঁইয়া।নবাবগঞ্জ থানার এসআই ইশতিয়াক রাশেদের ভাষ্যমতে, গতকাল বিকেল পাঁচটার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের বালুখণ্ড এলাকায় কালীগঙ্গা নদীর পারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। আদালতের উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারী শ্রমিকেরা পালিয়ে যান।নবাবগঞ্জ থানার এসআইয়ের দেওয়া তথ্যমতে, যন্ত্রের সাহায্যে নদীপারের সরকারি খাসজমি থেকে বালু উত্তোলনের জন্য ওই শ্রমিকদের নিয়োগ দেন সিঙ্গাইর উপজেলার চারিগ্রামের জাহিদুর রহমান। আদালত তাঁকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে অপরাধ স্বীকার করলে তাঁকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।