নবাবগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে গত মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা মো. মিঠু দেওয়ান (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে উপজেলার দত্তখণ্ড-বালুখণ্ড গ্রামে দুর্বৃত্তরা মিঠুকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। এতে প্রচণ্ড রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় মিঠুর স্ত্রী ও শ্বশুর তাঁর সঙ্গে ছিলেন।মিঠুর স্ত্রী কণা অভিযোগ করেন, আরিফ নামের এক যুবক তাঁকে নানাভাবে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে। মিঠুর বাড়ী মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার বাইমাইল গ্রামে।নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।