নবাবগঞ্জে যুবলীগ নেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যুবলীগ নেতা জালাল উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা একটায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন করেন।মানববন্ধন শেষে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনের স্ত্রী ও নবাবগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মরিয়ম জালাল তাঁর বক্তব্যে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। এ সময় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি ওয়াহিদুজ্জামানসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।