নবাবগঞ্জে যুবলীগের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কার্যালয়ের সাইনবোর্ড ভাঙচুর করেছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। পুলিশ ও সংগঠন সূত্র জানায়, সোমবার বিকেলে ২০-২৫ জনের একদল সন্ত্রাসী উপজেলা যুবলীগের কার্যালয়ে হামলা চালানোর চেষ্টা করে। এ সময় তাঁরা সাইনবোর্ড ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও নেতা-কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ জালাল উদ্দিন, ফরহাদ কবির ও শাহীন খানের অভিযোগ, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী এ ঘটনা ঘটিয়েছে।এ ঘটনায় যুবলীগের পক্ষ থেকে মামলা করা হয়েছে।