নবাবগঞ্জে যুবলীগের বিক্ষোভ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন যুবলীগের সমেঞ্চলনে গত শুক্রবার হামলায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ নেতা-কর্মীদের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শনিবার মিছিল করেছে চুড়াইন ইউনিয়ন যুবলীগ।
দুপুর সাড়ে ১২টায় মিছিলটি দুর্গাপুর হরিঠাকুরের ঘাট থেকে গালিমপুর রহমানিয়া উচ্চবিদ্যালয় হয়ে গোবিন্দপুর বাজারে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে বক্তৃতায় সংগঠনের নেতারা বলেন, যারা রাজনীতির নামে নিজ দলের নেতা-কর্মীদের ওপর হামলা করে, তাদের বর্জন করতে হবে। সন্ত্রাসী বাহিনী তৈরি করে একটি চক্র যুবলীগকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছে। তাদের প্রতিহত করতে হবে।
গত শুক্রবার নতুন বান্দুরা সিনেমা হলের সামনে ইউনিয়ন যুবলীগের সমেঞ্চলনে দুই পক্ষের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সোহেল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ ২০ জন আহত হন।