নবাবগঞ্জে রিকশা মিস্ত্রির লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদরের কাশিমপুরের একটি ডোবা থেকে গতকাল শুক্রবার একজন রিকশামিস্ত্রির গলিত লাশ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাশিমপুর গ্রামের রিকশামিস্ত্রি আনোয়ার হোসেন গত ২২ নভেম্বর কাজের উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পরও তাঁর সন্ধান পাননি। এরপর গতকাল সকালে পথচারীরা কাশিমপুর মহিলা কলেজের প্রস্তাবিত ছাত্রীবাসের কাছে ওই ডোবায় একটি গলিত লাশ দেখতে পান। খবর পেয়ে স্বজনেরা লাশটি শনাক্ত করে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠায়।আনোয়ার হোসেনের স্ত্রী সুফিয়া বেগমের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে কিছু লোক তাঁর স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঘটনার পর এলাকার কিছু লোক বাড়ি ছেড়ে পালিয়েছেন।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।