নবাবগঞ্জে শাহিনের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের মিয়াহাটি গ্রামের তরুণ মো. শাহিন (১৮) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল রোববার বেলা ১১টার দিকে গালিমপুর, নোয়াদ্দা, মিয়াহাটি, বড়গাঁ, শুরগাঁ এলাকার কয়েক শ নারী-পুরুষ উপজেলা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করেন। পরে তাঁরা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন।এদিকে হত্যাকাণ্ডের এক সপ্তাহ পার হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত শাহিনের বাবা শাহেদ আলী অভিযোগ করেন, ‘সন্ত্রাসীরা আমার আত্মীয়স্বজন ও গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করে ছেলে হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে।’এ ব্যাপারে শাহিন হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।