প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত (ইভ টিজিং) করার জের ধরে বখাটের ছুরিকাঘাতে এক ছাত্র জখম হওয়ার ঘটনায় গতকাল রোববার মিছিল ও স্মারকলিপি দিয়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।জানা গেছে, উপজেলার কলাকোপা কোকিল প্যারী উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত ও প্রতিবাদ করার কারণে দশম শ্রেণীর ছাত্র রাশেদুল ইসলামকে ছুরিকাঘাত করার ঘটনায় বিচার দাবি করে গতকাল দুপুরে বিক্ষোভ মিছিল করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুল প্রাঙ্গণ থেকে বের করা মিছিলটি উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এরপর তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দিতে যান। ইউএনও অনুপস্থিত থাকায় তাঁর পক্ষে উপজেলা প্রকৌশলী তাজুল ইসলাম স্মারকলিপি গ্রহণ করেন।