নবাবগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে বিরোধের জের ধরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্তারনগর গ্রামে সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তিদের মধ্যে সন্তোষ বর্মণ নামের এক ব্যক্তি গতকাল সোমবার মারা গেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় শিকারীপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদের পরাজিত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুস সালামের ভাগনে আলমগীরের নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী গত বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের সন্তোষ বর্মণ, জয়নাল বেপারী, শাহিনের বাড়িসহ মোট পাঁচটি বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে এবং লাঠিসোঁটার আঘাতে ১০ জন আহত হন। গুরুতর আহত সন্তোষ বর্মণ, সম্রাট হোসেন ও জয়নাল বেপারীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্তোষ বর্মণ (৫৫) গতকাল দুপুরে মারা যান।হামলার ঘটনায় নবাবগঞ্জ থানায় একটি মামলা করা হয়। এ মামলার আসামি পরাজিত প্রার্থী আবদুস সালাম (৪০) এবং শাহিনুরকে (২৮) গত শুক্রবার গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে গত শনিবার তাঁরা জামিনে মুক্তি পান।মামলার বাদী রেজাউল ইসলাম জানান, সন্তোষের মৃত্যুর খবরে জামিনে মুক্তি পাওয়া দুজনসহ অন্য আসামিরা গা ঢাকা দিয়েছেন।