নবাবগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মান্নানকে 'অবাঞ্ছিত' ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। গতকাল শনিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের চত্বরে সভা করে তাঁরা এ ঘোষণা দেন। একই দিন দলটির অপর অংশের নেতা-কর্মীরা উপজেলার যন্ত্রাইল এলাকায় সভা করে তাঁর তীব্র সমালোচনা করেন।
গতকাল দুপুরে আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আবদুল বাতেন মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় চত্বরে সভা হয়। এতে অংশ নেওয়া নেতা-কর্মীরা অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি করায় আব্দুল মান্নান খানের কঠোর সমালোচনা করেন এবং তাঁকে নবাবগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হান্নান উদ্দিন, কলাকোপা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, যুবলীগের নেতা শেখ জালাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মান্নান খান জানান, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ঠিক নয়।
সভায় ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ, উপজেলা শাখার দপ্তর সম্পাদক ইব্রাহীম খলিল, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আবদুল আওয়াল, কৃষক লীগের উপজেলা শাখার সাবেক সভাপতি এজাজ আহমেঞ্চদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা অভিযোগ করেন, মান্নান খান বিগত পাঁচ বছরে নেতা-কর্মীদের সঙ্গে অশোভনীয় আচরণ করেছেন।
এ ছাড়া তিনি আওয়ামী লীগের দুঃসময়ে যাঁরা আন্দোলন করেছেন ও জেল খেটেছেন এবং যাঁরা মামলা ও হামলার শিকার হয়েছেন, তাঁদের অবমূল্যায়ন করেছেন।