নবাবগঞ্জে স্ত্রীকে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চানহাটি গ্রামে গত শুক্রবার রাতে মঈজ আলী তাঁর স্ত্রী শিখা আক্তারকে (২২) গলা টিপে হত্যার চেষ্টা চালান। ব্যর্থ হয়ে মঈজ আলী শিখার কপাল ও নাকের মাংস কামড়ে ছিঁড়ে ফেলেছেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, স্ত্রী শিখার সঙ্গে মঈজ আলীর বাগিবতণ্ডা হয়। তিনি ক্ষিপ্ত হয়ে শিখাকে গলা টিপে হত্যার চেষ্টা করলে তাঁদের দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে মঈজ আলী শিখার কপাল ও নাকে কামড় দিয়ে মাংস ছিঁড়ে ফেলেন। নবাবগঞ্জ থানার ওসি মাসুদ করিম বলেন, এখনো মামলা হয়নি।