নবাবগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা, মালামাল লুট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা বাজারে পলাশ হালদার (২৫) নামের একজন স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে দোকানের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের ভাষ্য, পলাশের গলায় থাকা চিহ্ন থেকে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে বান্দুরা বাজারের দোকানদারেরা স্বর্ণপট্টিতে গিয়ে বসন্ত জুয়েলারির ভেতর পলাশ হালদারের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় দোকানের ভেতর সব জিনিসপত্র এলোমেলো পড়ে ছিল। পরে তাঁরা বিষয়টি পলাশের স্বজন ও পুলিশকে জানান। সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। কী পরিমাণ মালামাল খোয়া গেছে, এ ব্যাপারে এখনো নিশ্চিত হওয়া যায়নি।