নবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সংঘর্ষের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে উপজেলা যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় গতকাল সোমবার মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।পুলিশ সূত্রে জানা গেছে, ২৬ মার্চ উপজেলার স্বাধীনতা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদনের সময় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের উপস্থিতিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগের ঝিলু গ্রুপের কর্মীরা বাতেন গ্রুপের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এ সময় বাতেন গ্রুপের যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দিনসহ পাঁচজন আহত হন। এ ঘটনায় গতকাল সোমবার দুপুরে জালাল বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেছেন। এতে যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাবির হোসেন ও থানা ছাত্রলীগের সভাপতি আশিকুজ্জামানসহ ৩০ জনকে আসামি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।