নবাবগঞ্জে স্বাস্থ্য মেলায় বিনা মূল্যে সেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার নবাবগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল ও বক্সনগর উচ্চবিদ্যালয়ের উদ্যোগে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় প্রায় ৭৫০ জন মানুষ গতকাল সোমবার সকাল থেকে এ স্বাস্থ্যসেবা নেন। এ উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়।
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের চেয়ারম্যান সরদার এম এ নাঈম ও ব্যবস্থাপনা পরিচালক জোনায়েদ শফিকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি চিকিৎসক দল এ সেবা দেয়।