নবাবগঞ্জে ১৩ স্বর্ণের দোকানে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন বাজারে গত বৃহস্পতিবার রাতে ১৩টি স্বর্ণের দোকানে ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদ নয় লাখ ৫৮ হাজার টাকা, ৫৫ ভরি স্বর্ণ এবং ২৮০ ভরি রুপাসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করেছে বলে দোকান মালিকেরা দাবি করেছেন৷
ডাকাতেরা দোকান কর্মচারী ও বাজারের পাহারাদারসহ আটজনকে পিটিয়ে জখম করে৷
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ৩০-৩৫ জনের সংঘবদ্ধ ডাকাত দল চুড়াইন বাজারে স্বর্ণপট্টিতে হানা দেয়৷ এ সময় তারা দোকানে থাকা দুই কর্মচারী ও বাজারের নিরাপত্তাপ্রহরীসহ আটজনকে বেঁধে মারধর করে। তঁাদের চিৎকারে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ডাকাতদের ধাওয়া করলে মালামালসহ পালিয়ে যায়।
চুড়াইন বাজার কমিটির সভাপতি আনোয়ার মোড়ল বলেন, এলাকাবাসীর ধাওয়া খেয়ে ডাকাতেরা পাশের শ্রীনগর থানা এলাকার মদনখালী হয়ে আড়িয়ল বিলের দিকে চলে যায়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান জানান, মামলা হয়েছে৷ ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে৷