নবাববাড়ির গেট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটা পুরান ঢাকার ইসলামপুরের নবাববাড়ির গেট। একসময় আহসান মঞ্জিলে যাওয়ার প্রবেশপথ হিসেবে ব্যবহার হতো। রক্ষণাবেক্ষণের অভাব অবহেলা আর দখলে এখন ভগ্নদশা ঐতিহাসিক পুরাকীর্তির। এটির ক্ষতিসাধন রোধে জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ একটি নোটিশ বোর্ড ঝুলিয়ে দিলেও কেউ গা করছে না। ছবিগুলো গত মঙ্গলবার দুপুরে ইসলামপুর রোড থেকে তোলা।

নতুন দুটি বহুতল ভবনের মাঝে পড়ে জৌলুস হারিয়েছে ঐতিহাসিক ফটকটি।

ফটক দখল করে বসেছে দোকান।

শিকড়ের জটাজালে ধ্বংস হতে বসেছে ফটক।

ক্ষয় ধরেছে কারুকাজে।

নোটিশ বোর্ড লাগিয়ে দায় সেরেছে জাদুঘর ও প্রত্নতত্ত্ব বিভাগ।

ফটকের ছাদে ঘাস, বুনোলতা আর আবর্জনা।