নবাবের বেদখল সম্পত্তি চার প্রতিষ্ঠানে দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাব স্যার সলিমুল্লাহর নাতি নবাব খাজা আলী হাসান আসকারী বলেছেন, নবাব পরিবারের সমস্ত বেদখল সম্পত্তি উদ্ধার করে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নবাব পরিবারের নামের সঙ্গে যুক্ত চারটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে দেওয়া হবে।

গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে এক সংবর্ধনা অনুষ্ঠানে আলী হাসান এসব কথা বলেন। হলের কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট এই অনুষ্ঠানের আয়োজন করে। সম্প্রতি উচ্চ আদালতের সহযোগিতা নিয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জায়গা উদ্ধারের পরিপ্রেক্ষিতে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাসান আসকারী নেদারল্যান্ডসে বসবাস করেন। সংবর্ধনায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘নবাব পরিবারের সঙ্গে সম্পৃক্ত প্রতিষ্ঠানগুলোর সব ধরনের সমস্যা সমাধানের প্রচেষ্টা চালাচ্ছি। ঢাকা শহরে নবাব পরিবারের যে পরিমাণ সম্পদ আছে, তা চার ভাগে ভাগ করা হবে। এর এক ভাগ আঞ্জুমান মুফিদুল ইসলামকে, এক ভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এক ভাগ স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানাকে এবং বাকি ভাগ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালকে (মিটফোর্ড) দেওয়া হবে।’ তিনি এ কাজে সবার সহযোগিতা কামনা করেন।

কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে হলের আবাসিক শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ।