নবায়নযোগ্য জ্বালানি নিয়ে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে৷ গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এ সেমিনার অনুষ্ঠিত হয়৷ সেমিনারে বক্তারা নবায়নযোগ্য জ্বালানির উৎস, ব্যবহারের সীমাবদ্ধতা, বর্তমান বিশ্বে এর প্রয়োজনীয়তা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বারোপ করেন৷ এ ছাড়া এর প্রচার ও ব্যবহার সম্পর্কে আরও সচেতনতা বাড়ানোর তাগিদ দেন বক্তারা৷ সেমিনারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান মল্লিক আকরাম হোসেনের সভাপতিত্বে উপাচার্য মীজানুর রহমান, কোষাধ্যক্ষ সেলিম ভূঁইয়া, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন জাকারিয়া মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন৷ বিজ্ঞপ্তি৷