নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন আজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবায়নযোগ্য জ্বালানিপ্রযুক্তি বিষয়ে দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকায় শুরু হচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ) এ সম্মেলনের আয়োজক।আজ বেলা তিনটায় ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয় ভবনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক।