নবায়নের শর্ত শিথিলের বিষয়টি পুনর্পর্যালোচনা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাদার চালকের লাইসেন্স নবায়নে পরীক্ষার শর্ত শিথিলসংক্রান্ত আদেশ ‘জনস্বার্থে’ পুনর্পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
‘পেশাদার চালকের পরীক্ষার শর্ত শিথিল’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে গতকাল রোববার যোগাযোগ মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো বিআরটিএর এক ব্যাখ্যায় এই কথা জানানো হয়।
ব্যাখ্যায় বলা হয়, পেশাদার চালকের লাইসেন্স পেতে যোগ্যতা যাচাই বোর্ডের অনুমোদন লাগবে। লাইসেন্স নবায়নের ক্ষেত্রেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। এ বিষয়ে গত ৩১ ডিসেম্বর বিআরটিএর জারি করা আদেশ পুনর্পর্যালোচনা করা হচ্ছে।
পেশাদার চালকের লাইসেন্স নবায়নে পরীক্ষা নেওয়া হতো ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের মাধ্যমে। এই পরীক্ষা বোর্ডের অধীনে না নিয়ে একজন মোটরযান পরিদর্শকের অধীনে নেওয়ার আদেশ জারি করে বিআরটিএ।