প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে গত বুধবার রাতে অগ্নিকাণ্ডে আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে ইনাতগঞ্জ বাজারে রোমানা গার্মেন্টস নামের একটি কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বাজারের আটটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে যায়। খবর পেয়ে ইনাতগঞ্জ ফাঁড়ির পুলিশ ও নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভান। বাজারের ব্যবসায়ী আবদুর রহমান বলেন, আগুনে আটটি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।