নবীন-প্রাক্তন মিলনমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজে গতকাল শুক্রবার নানা আনন্দ আয়োজনে নবীনবরণ ও প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী উৎসব হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় সাংসদ এর উদ্বোধন করেন।
শোভাযাত্রা, পায়রা ও বেলুন অবমুক্তকরণ, প্রাক্তন ছাত্রীদের স্মৃতিচারণা, নবীনদের ফুল দিয়ে বরণ, আলোচনা, নাচ, গানসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করা হয়। কলেজটির মেধাভিত্তিক ছাত্রী সংসদ এর আয়োজন করে।
১৯৯৫ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে কলেজটির শিক্ষার্থীসংখ্যা ২ হাজার ৬৮৫। গতকালের অনুষ্ঠানে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী অংশ নেন।
বেলা তিনটার দিকে স্থানীয় সাংসদ ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অনুপম শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে পুলিশ সুপার মাহবুব আলম, সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার প্রমুখ বক্তব্য দেন। সন্ধ্যায় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।