হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষের স্নাতক কোর্সের লেভেল-১ সেমিস্টার-১-এর ছাত্রছাত্রীদের পরিচিতি অনুষ্ঠান গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য মো. রুহুল আমিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর সদর উপজেলার চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মো. ফরিদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এম সাইফুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ইকবালুর রহিম বলেন, শিক্ষার মান, পাঠদানপদ্ধতি, শিক্ষা ও গবেষণায় এ সাফল্যের ধারা অব্যাহত রেখে উন্নত জাতি গঠনে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন মো. আনিস খান, বিজ্ঞান অনুষদের ডিন বলরাম রায়, হল সুপার কাউন্সিলের আহ্বায়ক মো. নাজিমউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ টি এম শফিকুল ইসলাম, শিক্ষার্থী রুবেল হক ও বিদেশি শিক্ষার্থীদের পক্ষে স্বস্তিকা খতিয়ারি প্রমুখ।