নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রথম পর্বের শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা পৌনে ১১টায় প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রকৌশলী সহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মোজাহিদুল ইসলাম ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা রেজা হাসান মাহমুদ বক্তব্য দেন। আরও বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সদরের ইউএনও ইফতেখার উদ্দিন শামীম, প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ।