নবীন শিক্ষার্থীদের বরণ করল রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রোববার সকালে এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে নবীনবরনের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের সভাপতিত্বে ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন স্বাগত বক্তব্য দেন। এতে সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন আহমেদ, প্রক্টর তারিকুল হাসান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি জিন্নাত আরা বেগম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে নবাগতদের পক্ষে আইন ও ভূমি প্রশাসন বিভাগের চৈতী বিশ্বাস ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের আহমদ আল ফারাবীকে বরণ করে নেওয়া হয়।