নবীনগর, বাঞ্ছারামপুরের দুই গ্রাম পুরুষশূন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও বাঞ্ছারামপুরের দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই থানার পুলিশ বাদী হয়ে অজ্ঞাত চার হাজার লোককে আসামি করে গত রোববার গভীর রাতে পৃথক দুটি মামলা করেছে। এরপর ওই দুই গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। মামলার পর গতকাল সোমবার পুলিশ ও র্যাব আসামিদের ধরতে দরিকান্দি ও বাড্ডা গ্রামে গিয়ে বাড়ি বাড়ি তল্লাশি চালিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাইস্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসার ঘটনাকে কেন্দ্র করে গত শনি ও রোববার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ও নবীনগর উপজেলার বাড্ডা গ্রামের বাসিন্দাদের মধ্যে স্থানীয় জীবনগঞ্জ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে জীবনগঞ্জ বাজারের কমপক্ষে ২৫টি দোকানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। টানা দুই দিনের ওই সংঘর্ষে দুই থানার ওসি, ২০ জন পুলিশসহ অন্তত দেড় শতাধিক লোক আহত হয়। এদিকে রোববারের সংঘর্ষের পর নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখসহ দেড় হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন।