নবীনগর আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে গতকাল রোববার দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।জানা যায়, সম্মেলন ছাড়াই গত শনিবার রাতে লাউর ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন আওয়ামী লীগের এক পক্ষের নেতা জাকির আহাম্মদ। প্রতিপক্ষের আবদুল্লাহ আল মাসুম এই কমিটির বিরোধিতা করলে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। এর জেরে গতকাল সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। হামলার সময় এক পক্ষের দুটি বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয়।নবীনগর থানার ওসি আবু জাফর গতকাল সন্ধ্যায় জানান, বিষয়টির মীমাংসায় স্থানীয় সাংসদ উভয় পক্ষের নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন।