নবীনগর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ চার দিন ধরে বিকল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৫১২ লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জটি চার দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে স্থানীয় টেলিফোন গ্রাহকেরা ল্যান্ড (টিঅ্যান্ডটি) ফোনের মাধ্যমে দেশে-বিদেশে যোগাযোগ করতে পারছেন না। জানা গেছে, ২০ জুন উপজেলা টেলিফোন এক্সচেঞ্জের সব কটি টেলিফোন লাইন অকস্মাৎ বিকল হয়ে পড়ে। ফলে জরুরি প্রয়োজনেও গ্রাহকেরা ল্যান্ড ফোন ব্যবহার করতে পারছেন না। নবীনগর ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জে কর্মরত রফিকুল ইসলাম বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা টেলিফোন এক্সচেঞ্জের কম্পিউটার কক্ষে ত্রুটি দেখা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’