নবীনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজে অনার্স কোর্স চালু হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ৮ ডিসেম্বর এক চিঠিতে এ অনুমোদন দেয়। নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘অনার্স কোর্স চালুর অনুমোদন আসার পর ইতিমধ্যে বাংলা বিষয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হয়ে গেছে। শিক্ষকস্বল্পতার কারণে অনুমোদন পাওয়া বাকি বিষয়গুলো চলতি বছর আপাতত চালু করা যাচ্ছে না। তবে শিক্ষক প্রাপ্তি সাপেক্ষে এসব বিষয়ে যথারীতি অনার্স কোর্স চালু হবে।’