নবীনগরে অগ্নিকাণ্ডে ২২ দোকান ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও বাজারে গত বুধবার ভোরে অগ্নিকাণ্ডে ২২টি দোকান পুড়ে গেছে। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। জানা গেছে, বীরগাঁও বাজারের মালিক ভরসা সুপার মার্কেটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে রাত আনুমানিক তিনটার দিকে আগুন লাগে। পরে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়লে বাজারের ২২টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শত শত লোক প্রায় চার ঘণ্টা চেষ্টা করে সকাল সাতটার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সামছুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা ঘটনাস্থল পরিদর্শন করেন।